০২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা-২০২৬ সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত

 মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • Update Time : ০৮:১২:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • / ৩১ Time View

 ময়মনসিংহ জেলা পুলিশ কর্তৃক শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেড (কল্যাণ শেড) এ বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা-২০২৬ উপলক্ষে ২৩জুন মঙ্গলবার ব্রিফিং অনুষ্ঠিত হয়। উক্ত ব্রিফিং এ সভাপতি হিসেবে উপস্থিত থেকে নিয়োগ সংক্রান্তে নির্দেশনা প্রদান করেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার এবং বাংলাদেশ পুলিশ ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ বোর্ডের সভাপতি মোহাম্মদ কামরুল হাসান। তিনি নিয়োগ কার্যক্রম সুষ্টু ও সুন্দরভাবে সম্পাদনের লক্ষ্যে ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্সের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবগত করেন। সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য প্রার্থী বাছাইয়ের জন্য দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালন করার জন্য নির্দেশনা প্রদান করেন। উক্ত ব্রিফিং এ জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ, পুলিশ হেডকোয়ার্টার্স এর প্রতিনিধিবৃন্দ এবং নিয়োগ কার্যক্রমে নিয়োজিত সকল পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

ময়মনসিংহে বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা-২০২৬ সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত

Update Time : ০৮:১২:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬