১০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বোয়ালিয়া থানায় নতুন ভোর: ওসি মাছুমা মুস্তারীর নেতৃত্বে ফিরেছে জনআস্থা

 তন্ময় দেবনাথ বিভাগীয় ব্যুরো প্রধান
  • Update Time : ০৯:১৫:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • / ২৬ Time View

 রাজশাহী পুলিশ-জনতা হাতে হাত, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া মডেল থানায় শুরু হয়েছে নতুন অধ্যায়। চলতি বছরের ২৩ জুন দায়িত্ব গ্রহণের পর নবাগত অফিসার ইনচার্জ *মাছুমা মুস্তারী*-র দূরদর্শী নেতৃত্ব ও মানবিকতায় থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে এসেছে আমূল পরিবর্তন। বোয়ালিয়া মডেল থানার ৩০ বছরের ইতিহাসে তিনিই প্রথম নারী ওসি। দায়িত্ব নিয়েই তিনি থানাকে দালালমুক্ত, হয়রানিমুক্ত ও সেবামুখী করার কাজ শুরু করেন। এখন থানায় আসা প্রতিটি মানুষ যথাযথ সম্মান ও দ্রুত সেবা পাচ্ছেন। জিডি, মামলা বা অন্যান্য সেবা নিতে বাড়তি অর্থ খরচ করতে হয় না। থানার প্রতিটি কার্যক্রম এখন ডিজিটাল মনিটরিংয়ের আওতায়। ওসি মাছুমা মুস্তারীর উদ্যোগে শহরের বিভিন্ন স্পটে নিয়মিত অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হচ্ছে। ফলে প্রকাশ্যে মাদক সেবন ও বিক্রি অনেকটাই কমেছে। রাতের টহল বাড়ানোয় ছিনতাই ও চাঁদাবাজি উল্লেখযোগ্য হারে কমেছে। স্কুল-কলেজ ও বাজার এলাকায় নারী পুলিশসহ টহল টিম কাজ করায় ইভটিজিংয়ের ঘটনা প্রায় শূন্যের কোঠায়। তিনি বিশ্বাস করেন অপরাধ দমনে জনগণের সহযোগিতা অপরিহার্য। তাই নিজে বিভিন্ন ওয়ার্ডে গিয়ে ইমাম, শিক্ষক, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করছেন। বিট পুলিশিং কার্যক্রম গতিশীল হওয়ায় পুলিশ এখন জনগণের বন্ধু হিসেবে পরিচিতি পাচ্ছে। মাত্র কয়েক মাসের ব্যবধানে বোয়ালিয়াবাসীর মাঝে ফিরেছে স্বস্তি। ব্যবসায়ী, শিক্ষার্থী, নারী ও সাধারণ মানুষ বলছেন, ওসি মাছুমা মুস্তারীর কঠোর অবস্থান ও জনবান্ধব কার্যক্রমের কারণেই বোয়ালিয়া এখন আগের চেয়ে অনেক নিরাপদ। স্থানীয়দের প্রত্যাশা, তার নেতৃত্বে বোয়ালিয়া মডেল থানা অচিরেই রাজশাহী মহানগরের একটি আদর্শ থানা হিসেবে পরিচিতি লাভ করবে।

Tag :

Please Share This Post in Your Social Media

বোয়ালিয়া থানায় নতুন ভোর: ওসি মাছুমা মুস্তারীর নেতৃত্বে ফিরেছে জনআস্থা

Update Time : ০৯:১৫:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬