বেনাপোল ৪নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী আলমগীর সিদ্দিক, মাঠে সরব গণসংযোগে
- Update Time : ০৭:১৯:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- / ১ Time View

যশোরের শার্শা উপজেলার ৪নং বেনাপোল ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে অন্যতম হিসেবে আলোচনায় রয়েছেন এ এস এম মাহবুবুল আলম (আলমগীর সিদ্দিক)। তিনি বর্তমানে ৪নং বেনাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি ৯নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য (মেম্বার) এবং বেনাপোল ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে স্থানীয় মানুষের আস্থা অর্জন করেছেন। দীর্ঘদিন ধরে তিনি রাজনৈতিক, সামাজিক ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। এলাকার উন্নয়ন, শিক্ষা, ক্রীড়া, সামাজিক সম্প্রীতি এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে তিনি সক্রিয় ভূমিকা রেখে আসছেন বলে স্থানীয়রা জানান। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আলমগীর সিদ্দিক ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও ওয়ার্ডে গণসংযোগ, মতবিনিময় এবং শুভেচ্ছা বিনিময় শুরু করেছেন। এ সময় তিনি স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন এবং নির্বাচিত হলে একটি আধুনিক, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং জনসম্পৃক্ততার কারণে তিনি চেয়ারম্যান পদে একজন শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন। তবে নির্বাচনের চূড়ান্ত ফল নির্ধারণ করবেন ভোটাররাই। উল্লেখ্য, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ৪নং বেনাপোল ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ ও প্রচার-প্রচারণায় ইতোমধ্যে নির্বাচনী আমেজ সৃষ্টি হয়েছে









