১২:০৪ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোল স্থল বন্দরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : ০৭:৫১:১১ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • / ১১৮ Time View

রাহাত হোসেন বেনাপোল প্রতিনিধি: বুধবার ১১ মার্চ  যশোরের বেনাপোল স্থল বন্দর কর্তৃপক্ষের আয়োজনে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল ভবনে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল স্থল বন্দরের পরিচালক শামীম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফজলে রাব্বি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), শার্শা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ.কে.এম আতিকুজ্জামান সনি, সভাপতি, বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতি ও সহসভাপতি, বেনাপোল পৌর বিএনপি। ইফতার ও দোয়া মাহফিলে বেনাপোল বন্দরের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ইফতারের আগে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সবার মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান মানুষকে সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এ ধরনের আয়োজন পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শেষে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীরা একসঙ্গে ইফতার গ্রহণ করেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। 

Tag :

Please Share This Post in Your Social Media

বেনাপোল স্থল বন্দরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Update Time : ০৭:৫১:১১ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬