বেনাপোলে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ, সবুজ বাংলাদেশ গড়ার আহ্বান
- Update Time : ১০:৩৮:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- / ২৩ Time View

মোস্তাফিজুর রহমান :বিশেষ প্রতিনিধি
দেশকে সবুজ ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে তারেক রহমান ঘোষিত আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে যশোরের বেনাপোলে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বিএনপি।
শনিবার (১৫ আগস্ট) বিকেল ৫টার দিকে,যশোরের বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিনের উদ্যোগে মা ও শিশু শয্যাবিশিষ্ট ১০ শয্যা হাসপাতাল প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সিনিয়র সহসভাপতি মাসুদুর রহমান মিলন, সহসভাপতি আতিকুজ্জামান সনি, ইদ্রিস মালেক ও আবেদার আলী, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, দিঘীরপাড় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সাদিপুর ওয়ার্ড বিএনপির সভাপতি ইদ্রিস আলী ইদু, নামাজগ্রাম-দুর্গাপুর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মজিদ, বেনাপোল পৌর যুবদলের সদস্যসচিব রায়হানুজ্জামান দ্বীপু, সিনিয়র সহসভাপতি মীর আলম, বেনাপোল পৌর কৃষক দলের সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক জামাল হোসেন, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ওমর ফারুক, শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন, বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ ও সদস্যসচিব ইশতিয়াক আহমেদ শাওনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
“বৃক্ষরোপণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ার উদ্যোগ”বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব নুরুজ্জামান লিটন বলেন, “দেশনায়ক তারেক রহমান বাংলাদেশকে একটি সবুজ ও পরিবেশবান্ধব দেশ হিসেবে গড়ে তুলতে চান। এ জন্য সরকারকে সময় দিতে হবে এবং সরকারের ভালো কাজগুলো বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের সহযোগিতা ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “আমরা বেনাপোল পৌর বিএনপির সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ দেখতে চাই। আগামী দিনে যাকে দলীয়ভাবে মনোনয়ন দেওয়া হবে, তাকে বিজয়ী করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
নুরুজ্জামান লিটন বলেন, বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষার কর্মসূচি নয়; এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার উদ্যোগ। তাই দল-মত নির্বিশেষে সবাইকে বেশি করে গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণেও গুরুত্ব দিতে হবে।পরে অনুষ্ঠানের অতিথিরা হাসপাতাল প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে কর্মসূচিতে অংশ নেন।বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ এবং রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন।




















