০৯:৫১ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোলে জুয়েলারি সমিতির প্রীতি ফুটবল ম্যাচে নাভারণকে হারিয়ে চ্যাম্পিয়ন বেনাপোল

নিজস্ব প্রতিবেদক | শার্শা নিউজ
  • Update Time : ০৯:১৩:২৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / ১৩ Time View

যশোরের বেনাপোলে জুয়েলারি ব্যবসায়ীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬।
রবিবার (৩ আগস্ট) বিকাল ৩টায় বেনাপোল বলফিল্ড মাঠে অনুষ্ঠিত এ ম্যাচে মুখোমুখি হয় বেনাপোল জুয়েলারি সমিতি ফুটবল একাদশ ও নাভারণ জুয়েলারি সমিতি ফুটবল একাদশ। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা আক্রমণাত্মক ফুটবল উপহার দিলেও শেষ পর্যন্ত ১-০ গোলের জয়ে মাঠ ছাড়ে বেনাপোল জুয়েলারি সমিতি।
ম্যাচের একমাত্র ও জয়সূচক গোলটি করেন বেনাপোল জুয়েলারি সমিতির অধিনায়ক মোঃ তহিদ হোসেন। দুর্দান্ত নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে তিনি প্রথম গোলদাতা এবং ম্যান অব দ্য ম্যাচ, মোহাম্মদ নিসাদ হোসেন পুরস্কার অর্জন করেন।
খেলাটি ঘিরে জুয়েলারি ব্যবসায়ী ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। দর্শকদের উপস্থিতিতে বলফিল্ড মাঠে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাভারণ জুয়েলারি সমিতির সভাপতি শহিদুল ইসলাম পুইতে এবং সাধারণ সম্পাদক আকবর হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন শার্শা নিউজ-এর চেয়ারম্যান ও এসটি বাংলা টিভি এবং শার্শা বার্তা-এর স্টাফ রিপোর্টার সাংবাদিক মোস্তাফিজুর রহমান।
বেনাপোল জুয়েলারি সমিতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম মোল্লা, অর্থ বিষয়ক সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, দপ্তর সম্পাদক সাইদুর রহমান ডালিম, প্রচার সম্পাদক মো. ইমরান শেখ, ক্রীড়া সম্পাদক মো. মুকুল হোসেন এবং সদস্য নাসির হোসেন, মো. সবুর হোসেন, ইদু মিয়া, সুবোধ কুমার বিশ্বাস, বিপ্লব কুমার বিশ্বাসসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজক কমিটির সভাপতি মো. লুৎফর রহমান এবং সাধারণ সম্পাদক শ্রী মিলন সিংহ জানান, ব্যবসায়ীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি করতেই এ ধরনের প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

বেনাপোলে জুয়েলারি সমিতির প্রীতি ফুটবল ম্যাচে নাভারণকে হারিয়ে চ্যাম্পিয়ন বেনাপোল

Update Time : ০৯:১৩:২৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬