বেনাপোলে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়িতে হামলার অভিযোগ ঘিরে বিতর্ক, ‘পরিকল্পিত প্রোপাগান্ডা’ দাবি স্থানীয়দের
- Update Time : ০৫:৩১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
- / ৬ Time View

রাহাত হোসেন বেনাপোল সীমান্ত পরিদর্শনে এসে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়িতে হামলার অভিযোগকে কেন্দ্র করে বিভিন্ন মহলে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র ও ঘটনাস্থলে উপস্থিত একাধিক ব্যক্তির দাবি, পুরো ঘটনাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালানো হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় জামায়াত ও শিবিরের নেতাকর্মীরাই নাসির উদ্দিন পাটোয়ারীর আশপাশে অবস্থান করছিলেন। তবে ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়াই ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়, যা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এদিকে জামায়াত নেতা আজিজুর রহমান তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে হামলার জন্য সরকারি দলের লোকজনকে দায়ী করেছেন। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে—ঘটনার অল্প সময়ের মধ্যেই তিনি কীভাবে এতটা নিশ্চিত হলেন? এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, যশোর জেলার একজন এনসিপি নেতা ঘটনাস্থলে উপস্থিত থেকে স্লোগান দিচ্ছেন। এ বিষয়েও সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। অনেকের মতে, যদি প্রকৃতপক্ষে কোনো হামলার ঘটনা ঘটে থাকে, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থলে স্বাভাবিকভাবে অবস্থান করছিলেন কেন—এ প্রশ্নেরও উত্তর প্রয়োজন। স্থানীয় পর্যায়ে আলোচনা রয়েছে, পুরো ঘটনাটি পূর্বপরিকল্পিত কি না তা খতিয়ে দেখা উচিত। অনেকেই বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার অংশ হিসেবে দেখছেন। এদিকে বেনাপোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন গণমাধ্যমকে বলেন, “এ ধরনের কোনো হামলার ঘটনা ঘটেনি। কেউ কোনো অভিযোগও করেননি। এনসিপি নেতারা কীভাবে বলছেন, আমরা বুঝতে পারছি না।” স্থানীয়দের দাবি, প্রকৃত ঘটনা উদঘাটনে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত এবং কোনো প্রকার তথ্য-প্রমাণ ছাড়া রাজনৈতিক অপপ্রচার থেকে সবাইকে বিরত থাকা প্রয়োজন। তাদের মতে, গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা কোনোভাবেই কাম্য নয়










