০১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেগম খালেদা জিয়া শুধু একজন আপোষহীন রাজনীতিবিদই নন, তিনি দেশের মানুষের কাছে গণতন্ত্রের প্রতীক -সাবেক এমপি-মাহমুদুল হক রুবেল

Reporter Name
  • Update Time : ০৭:৫৭:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • / ৩৬১ Time View

 মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আসর দলীয় কার্যালয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও তিনবারের সাবেক এমপি মো: মাহমুদুল হক রুবেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঝিনাইগাতী উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত যুগ্ন আহবায়ক আলহাজ, শাহজাহান আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সাবেক যুগ্ন আহবায়ক যথাক্রমে আব্দুল মান্নান ও মো: লুৎফর রহমানসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি মাহমুদুল হক রুবেল বেগম খালেদা জিয়ার দীর্ঘ জীবন ও সুস্থতা কামনা করে বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন আপোষহীন রাজনীতিবিদ নন, তিনি দেশের মানুষের কাছে গণতন্ত্রের প্রতীক। তাঁর অবদান দেশের মানুষ চিরকাল মনে রাখবে। তাঁকে এদেশের মানুষ গণতত্রের মা আপোষহীন দেশনেত্রী হিসেবে ও শ্রদ্ধা করে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক যথাক্রমে মো: আব্দুল মান্নান, মো: লুৎফর রহমান প্রমূখ। অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি সাবেক এমপি মাহমুদুল হক রুবেল বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন এবং দেশের প্রতি তাঁর অকৃত্তিম ভালবাসা ও অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি তাঁর আশু রোগমুক্তি কামনা করেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

বেগম খালেদা জিয়া শুধু একজন আপোষহীন রাজনীতিবিদই নন, তিনি দেশের মানুষের কাছে গণতন্ত্রের প্রতীক -সাবেক এমপি-মাহমুদুল হক রুবেল

Update Time : ০৭:৫৭:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫