০৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাস্থ্যঝুঁকি মোকাবিলায় তৃণমূল উদ্যোগ: ৩৮ নং ওয়ার্ডে হাম-বসন্ত প্রতিরোধে বৃহৎ বিনামূল্যে চিকিৎসা কার্যক্রম

মোঃ শহীদুল ইসলাম নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : ০৪:৪৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • / ৮ Time View

 চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন ৩৮ নং ওয়ার্ডে জনস্বাস্থ্য সুরক্ষা ও সংক্রামক রোগ প্রতিরোধে একটি সমন্বিত উদ্যোগ হিসেবে বিনামূল্যে হাম ও বসন্ত প্রতিরোধে টিকা ও ঔষধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে কর্ণফুলী আইডিয়াল স্কুল মিলনায়তনে উন্নয়ন ফোরামের আয়োজনে এবং ডিএইচএমএস হোমিও চিকিৎসক সোসাইটির সহযোগিতায় এ কার্যক্রম সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক, সিনিয়র সাংবাদিক ও উন্নয়ন ফোরামের আহ্বায়ক মোঃ হোসাইন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কর্ণফুলী আইডিয়াল স্কুল ম্যানেজিং কমিটির চেয়ারম্যান মোঃ জহির উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন, সমাজসেবক মোঃ হাবিবুর রহমান এবং প্রধান শিক্ষিকা সানজিদা আক্তারসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কার্যকর ভূমিকা রাখছে। বন্দর-ইপিজেড পতেঙ্গাস্থ ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত ফ্রি হেলথ ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন চিকিৎসা বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ দেলোয়ার হোসেনসহ অভিজ্ঞ চিকিৎসক দল। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ডাঃ মোঃ নাজিম উদ্দীন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি ডাঃ মোঃ শামীম সিকদার, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডাঃ মোঃ হাফিজুর রহমান, সহ-সভাপতি ডাঃ মাওঃ আমির হোসেন ও অর্থ সম্পাদক ডাঃ রহিম উদ্দিন চৌধুরী। এছাড়াও চিকিৎসা কার্যক্রমে অংশগ্রহণ করেন ডাঃ মোঃ মিজানুর রহমান ও ডাঃ মোঃ জামাল শেখসহ হোমিওপ্যাথিক চিকিৎসক দলের অন্যান্য সদস্যরা। ক্যাম্পে প্রায় ৩৫০ জন শিক্ষার্থীসহ আশপাশের এলাকার সাধারণ মানুষকে বিনামূল্যে হাম ও বসন্ত প্রতিরোধে টিকা ও ঔষধ প্রদান করা হয়। প্রধান অতিথি সাংবাদিক মুহাম্মদ হোসাইন তার বক্তব্যে বলেন, “বর্তমানে ভাইরাসজনিত সংক্রমণের ঝুঁকি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এ প্রেক্ষাপটে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে বিকল্প চিকিৎসা পদ্ধতির যথাযথ প্রয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জনসচেতনতা বৃদ্ধি পেলে ভবিষ্যৎ প্রজন্ম সুস্থ ও সুরক্ষিত থাকবে।” অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে টিকা ও ঔষধ বিতরণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

বাস্থ্যঝুঁকি মোকাবিলায় তৃণমূল উদ্যোগ: ৩৮ নং ওয়ার্ডে হাম-বসন্ত প্রতিরোধে বৃহৎ বিনামূল্যে চিকিৎসা কার্যক্রম

Update Time : ০৪:৪৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬