০৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাঘায় দুর্বৃত্তের হামলায় গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত আহত স্ত্রী

Reporter Name
  • Update Time : ০৫:২৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • / ১৫৫ Time View

তন্ময় দেবনাথ রাজশাহী রাজশাহীর বাঘা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে সোহেল রানা (৩৫) নামে এক যুবক নিহত ও স্ত্রী সাহিদা আহত হয়েছেন। শনিবার (৪ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের করালি নোওসারা, পলাশী ফতেপুর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সোহেল রানা কালু মণ্ডলের ছেলে। তিনি পেশায় একজন খের ব্যবসায়ী। তার সংসারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। নিহতের ভাই জানান, গভীর রাতে তারা ঘুমিয়ে থাকা অবস্থায় বাড়ির টিনের ওপর বিভিন্ন ভাবে শব্দ করতে শুরু করে দুর্বৃত্তরা। পরে পরিবারের সদস্যরা বাইরে বের হলে দুর্বৃত্তরা গুলি ছুড়তে থাকে এবং সামনে থেকে সরে যেতে বলে। একপর্যায়ে বাড়ির টিন কেটে সোহেল রানাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তার স্ত্রী সাহিদা লেপ দিয়ে তাকে ঢেকে রাখার চেষ্টা করলেও একাধিক গুলির একটিতে সোহেল রানার কোমরের ওপর বাম পাশে গুলি লাগে সাথে স্ত্রী দুই আঙুল গুলিবিদ্ধ হয়। গুলিবর্ষণ শেষে দুর্বৃত্তরা পালিয়ে গেলে পরিবারের সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সোহেল রানাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে বাঘা থানার কর্মকর্তা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

Tag :

Please Share This Post in Your Social Media

বাঘায় দুর্বৃত্তের হামলায় গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত আহত স্ত্রী

Update Time : ০৫:২৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬