বাগআঁচড়া ইউনিয়ন চেয়ারম্যান পদে প্রার্থী আলহাজ্ব রুহুল আমিন রুহুল
- Update Time : ১১:৩৬:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / ৪৭ Time View

মোস্তাফিজুর রহমান :বিশেষ প্রতিনিধি
শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি রুহুল আমিন রুহুলকে ঘিরে বাগআঁচড়ায় আলোচনা
যশোরের শার্শা উপজেলার ৮নং বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আলহাজ্ব রুহুল আমিন রুহুল। তিনি শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার পর থেকেই বাগআঁচড়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময় করছেন আলহাজ্ব রুহুল আমিন রুহুল। তার প্রার্থিতা নিয়ে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও মাদক মুক্ত সমাজ গড়তে ও নাগরিক সুবিধা বৃদ্ধি এবং এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে কাজ করার প্রত্যয় নিয়ে নির্বাচনী মাঠে সক্রিয় হচ্ছেন তিনি।আলহাজ্ব রুহুল আমিন রুহুল বলেন, বাগআঁচড়া ইউনিয়নের মানুষের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করাই তার মূল লক্ষ্য। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে ইউনিয়নের উন্নয়ন এবং সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান তিনি।আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাগআঁচড়া ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়ছে। এরই মধ্যে চেয়ারম্যান পদে আলহাজ্ব রুহুল আমিন রুহুলের প্রার্থিতা স্থানীয়দের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
প্রার্থী পরিচিতি:
▪️ নাম: আলহাজ্ব রুহুল আমিন রুহুল
▪️ পদ: চেয়ারম্যান পদপ্রার্থী
▪️ ইউনিয়ন: ৮নং বাগআঁচড়া ইউনিয়ন
▪️ উপজেলা: শার্শা, যশোর
▪️ রাজনৈতিক পরিচয়: সহ-সভাপতি, শার্শা উপজেলা বিএনপি




















