০৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ–অস্ট্রেলিয়া ম্যাচ ঘিরে নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি সিএমপির সমন্বয় সভায় গুরুত্ব পেল ট্রাফিক, দর্শকসেবা ও ঝুঁকি মোকাবিলা

মোঃ শহীদুল ইসলাম | বিশেষ প্রতিবেদক
  • Update Time : ০৯:০৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • / ৬ Time View

চট্টগ্রামে অনুষ্ঠিতব্য বাংলাদেশ ও অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের মধ্যকার আন্তর্জাতিক ম্যাচকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। মাঠের নিরাপত্তা থেকে শুরু করে দর্শকদের নির্বিঘ্ন যাতায়াত, ট্রাফিক ব্যবস্থাপনা, ভিআইপি মুভমেন্ট এবং জরুরি সেবার সমন্বিত পরিকল্পনা নিয়ে অনুষ্ঠিত হয়েছে এক গুরুত্বপূর্ণ নিরাপত্তা সমন্বয় সভা। বুধবার (৩ জুন) বিকেল ৩টায় সিএমপি সদর দপ্তরের দামপাড়া পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলী। সভায় বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধি, সংশ্লিষ্ট স্টেকহোল্ডার এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। সভায় উন্মুক্ত আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক এ ম্যাচকে কেন্দ্র করে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি, দর্শকদের নিরাপদ প্রবেশ ও প্রস্থান, যানজট নিরসনে বিশেষ ট্রাফিক পরিকল্পনা, ভিআইপি ও বিদেশি অতিথিদের চলাচল, চিকিৎসা সহায়তা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। সূত্র জানায়, ম্যাচ উপলক্ষে স্টেডিয়াম ও আশপাশের এলাকায় বহুমাত্রিক নিরাপত্তা বলয় গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি মাঠের ভেতর ও বাইরে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় জোরদারের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে তা দ্রুত মোকাবিলা করা সম্ভব হয়। সভাপতির বক্তব্যে সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলী সংশ্লিষ্ট সকল সংস্থাকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, আন্তর্জাতিক মানের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হবে। দেশি-বিদেশি খেলোয়াড়, কর্মকর্তা এবং দর্শকদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ নিশ্চিত করাই হবে সংশ্লিষ্ট সবার প্রধান লক্ষ্য। সভায় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি), উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মোঃ হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশিত এই আন্তর্জাতিক ম্যাচকে ঘিরে চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশের পাশাপাশি নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সিএমপির এ উদ্যোগকে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Tag :

Please Share This Post in Your Social Media

বাংলাদেশ–অস্ট্রেলিয়া ম্যাচ ঘিরে নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি সিএমপির সমন্বয় সভায় গুরুত্ব পেল ট্রাফিক, দর্শকসেবা ও ঝুঁকি মোকাবিলা

Update Time : ০৯:০৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬