০৬:১৮ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পূবালী ব্যাংক একাউন্ট ও বিকাশ নম্বর ব্যবহার করে অর্থ আদায়ের চেষ্টা, থানায় সাধারণ ডায়েরি,

Reporter Name
  • Update Time : ১০:১৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • / ২৭৪ Time View

 নিজস্ব প্রতিবেদক বাগেরহাট সদর উপজেলায় হোয়াটসঅ্যাপ আইডি হ্যাক করে পরিচিতজনদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী বিষয়টি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জানা যায়, গত ২ সেপ্টেম্বর ২০২৫, রাত ৮টার দিকে বাগেরহাট সদর থানাধীন নিউ মার্কেট এলাকায় অবস্থানকালে এডভোকেট মোঃ জান্নাতুল বাকি (৪০), পিতা মোঃ আঃ জলিল, মাতা আনোয়ারা বেগম—তার ব্যবহৃত মোবাইল নম্বর ০১৭১৭৬৬৯৩৪৩ এর হোয়াটসঅ্যাপ আইডি অজ্ঞাত হ্যাকার হ্যাক করে ফেলে। এরপর ওই হ্যাকার তার নাম-পরিচয় ব্যবহার করে পরিচিতদের কাছে ৫০ হাজার টাকা করে দাবি করে। অভিযোগে বলা হয়, টাকা আদায়ের জন্য প্রতারক একটি পূবালী ব্যাংক পিএলসি, খুলনা শাখার সেভিংস একাউন্ট (একাউন্টধারী: মোঃ আবুল কাশেম, একাউন্ট নং: 0098101203070) এবং একটি বিকাশ নম্বর (০১৮৪৯১৭৫৭০২) সরবরাহ করেছে। ভুক্তভোগী অনুসন্ধান চালিয়েও হ্যাকারকে শনাক্ত করতে ব্যর্থ হন। পরে তিনি বাগেরহাট সদর থানায় গিয়ে বিষয়টি জানান এবং একটি সাধারণ ডায়েরি (জিডি নং–১৪৯, তারিখ: ০৩-০৯-২০২৫) করেন। বাগেরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহামুদ-উল-হাসান বলেন, “অভিযোগটি গুরুত্বের সঙ্গে গ্রহণ করা হয়েছে। বিষয়টি সাইবার ক্রাইম ইউনিটে প্রেরণ করা হবে। প্রতারককে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।” সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক সময়ে হোয়াটসঅ্যাপ, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম হ্যাক করে প্রতারণার ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। এ ধরনের প্রতারণা থেকে বাঁচতে টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করা, অচেনা লিংক এড়িয়ে চলা এবং সন্দেহজনক মেসেজের ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি। পুলিশ জনগণকে সতর্ক করে বলেছে, কোনো অপরিচিত নম্বর বা একাউন্টে টাকা পাঠানোর আগে যাচাই করে নিতে হবে এবং প্রতারণার শিকার হলে দ্রুত থানায় যোগাযোগ করতে হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

পূবালী ব্যাংক একাউন্ট ও বিকাশ নম্বর ব্যবহার করে অর্থ আদায়ের চেষ্টা, থানায় সাধারণ ডায়েরি,

Update Time : ১০:১৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫