১০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেশা নয়, স্বপ্ন চাই — সুন্দর জীবন গড়তে চাই

Reporter Name
  • Update Time : ০২:৪০:৫১ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • / ৬৬ Time View

:মোস্তাফিজুর রহমান, বিশেষ প্রতিনিধি

তরুণ সমাজকে মাদকমুক্ত রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এফসি বেনাপোল। যুব সমাজকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী ও উৎসাহিত করতে এবার মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন এফসি বেনাপোলের সম্মানিত উপদেষ্টা মোঃ রিপন হোসেন।
সম্প্রতি তিনি এফসি বেনাপোলের খেলোয়াড়দের নিয়মিত প্র্যাকটিস ও বিভিন্ন খেলায় অংশগ্রহণের সুবিধার্থে, ১৬ই মে শনিবার এফসি বেনাপোল- এর সম্মানিত উপদেষ্টা মোঃ রিপন হোসেন তার নিজস্ব অর্থায়নে ফুটবল ও খেলাধুলার সামগ্রী উপহার প্রদান করেন। তার এই সহযোগিতায় ক্লাবের খেলোয়াড়দের মাঝে নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা সৃষ্টি হয়েছে।
এ সময় এফসি বেনাপোলের পক্ষ থেকে বলা হয়, “নেশা নয়, স্বপ্ন চাই — সুন্দর জীবন গড়তে চাই” এই স্লোগানকে সামনে রেখে আমরা তরুণদের খেলাধুলার মাধ্যমে সুস্থ ধারায় এগিয়ে নিতে চাই। সমাজের বিত্তবান ও ক্রীড়াপ্রেমী মানুষ এগিয়ে এলে যুব সমাজ আরও বেশি খেলাধুলার প্রতি আকৃষ্ট হবে এবং মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে।
এফসি বেনাপোল পরিবারের পক্ষ থেকে সম্মানিত উপদেষ্টা মোঃ রিপন হোসেন-কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। ক্লাবের খেলোয়াড়রা তার এই সহযোগিতাকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন এবং ভবিষ্যতেও এমন সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও সুন্দর সমাজ গঠনের অন্যতম মাধ্যম। আর সেই লক্ষ্যেই এগিয়ে চলছে এফসি

Tag :

Please Share This Post in Your Social Media

নেশা নয়, স্বপ্ন চাই — সুন্দর জীবন গড়তে চাই

Update Time : ০২:৪০:৫১ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬