১০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনার শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রামে র‍্যাব-৭-এর হাতে গ্রেফতার

 মোঃ শহীদুল ইসলাম বিশেষ প্রতিবেদকঃ
  • Update Time : ০৭:৩৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • / ১৯ Time View

 নেত্রকোনা জেলার বারহাট্টা থানায় দায়ের হওয়া এক শিশু ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি নুর জামাল মিয়াকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব-৭, চট্টগ্রাম ও র্যাব-১৪, ময়মনসিংহ-এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩০ মার্চ ২০২৬) রাতে চট্টগ্রামের হাটহাজারী থানাধীন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে। র্যাব সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত নুর জামাল মিয়া নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার শাসনউড়া গ্রামের বাসিন্দা। তিনি উক্ত মামলার এজাহারভুক্ত প্রধান আসামি হিসেবে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে অবস্থান করছিলেন। ভুক্তভোগী উম্মে হাবিবা (৭) একই গ্রামের বাসিন্দা সরিকুল ইসলামের মেয়ে এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। গত ৩ মার্চ ২০২৬ তারিখে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষায় শিশুটির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আলামত পান। পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদে শিশুটি জানায়, একই গ্রামের নুর জামাল মিয়া তাকে বিভিন্ন সময় প্রলোভন ও ভয়ভীতি প্রদর্শন করে বসতঘরে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নেত্রকোনা জেলার বারহাট্টা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০) এর ৯(১) ধারায় মামলা দায়ের করেন (মামলা নং-০৫; তারিখ: ১২ মার্চ ২০২৬)। র্যাব আরও জানায়, ঘটনার পর থেকেই আসামি গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে গোয়েন্দা তৎপরতা জোরদার করে তার অবস্থান শনাক্ত করা হয়। সর্বশেষ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাটহাজারী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

নেত্রকোনার শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রামে র‍্যাব-৭-এর হাতে গ্রেফতার

Update Time : ০৭:৩৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬