নালিতাবাড়ী ডায়াবেটিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত
- Update Time : ০৮:১১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
- / ১০৯ Time View

আমানুল্লাহ আসিফ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে ডায়াবেটিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১ মার্চ রোববার উপজেলার দক্ষিণ বাজার কৃষিবিদ বদিউজ্জামান বাদশা মেমোরিয়াল ডায়াবেটিক হাসপাতালে এই আয়োজন করা হয়। নালিতাবাড়ী ডায়াবেটিক সমিতির আহ্বায়ক রাগিব হাসান ভাষণের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-২ আসনের সংসদ সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরী। এছাড়াও নালিতাবাড়ী ডায়াবেটিক সমিতির কার্যকরী সদস্য এম.এ রায়হানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন চীফ মেডিকেল অফিসার ডাঃ আব্দুল্লাহেল ওয়াসী খান জনি, সাবেক পৌর মেয়র ও লাইফ মেম্বার আনোয়ার হোসেন ভিপি, কার্যকরী সদস্য গোপাল সাহা প্রমুখ। এসময় নালিতাবাড়ী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন, নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, কলসপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদসহ ডায়াবেটিক সমিতির বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং নালিতাবাড়ী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।










