১০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তারুণ্যের উৎসবে ট্রাফিক সচেতনতার বার্তা: সিএমপিতে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ কর্মসূচি

Reporter Name
  • Update Time : ০৭:৪০:১৬ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • / ৪০৫ Time View

মোঃ শহিদুল ইসলাম প্রতিবেদক, চট্টগ্রামঃ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক উত্তর বিভাগ ও কোস্টগার্ড পূর্ব জোনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত “তারুণ্যের উৎসব ২০২৫”। দামপাড়া পুলিশ লাইন্সে মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত এ উৎসবে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই অনুপ্রেরণামূলক স্লোগানে অংশগ্রহণ করেন মহানগরের আটটি স্কুলের প্রায় ৮০ জন শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ। ট্রাফিক আইন, সড়ক নিরাপত্তা ও দায়িত্বশীল নাগরিক গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত সভায় প্রেজেন্টেশন ও সচেতনতামূলক ভিডিও প্রদর্শনের মাধ্যমে শিক্ষার্থীদের জেব্রাক্রসিং, ফুট ওভারব্রিজ ব্যবহার, ট্রাফিক সাইন এবং আইন সম্পর্কে মৌলিক ধারণা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) মোঃ নেছার উদ্দীন আহমেদ, যিনি বর্তমানে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “ট্রাফিক আইন মানা শুধু পুলিশের দায়িত্ব নয়, প্রত্যেক নাগরিকের—বিশেষ করে তরুণ প্রজন্মের দায়িত্ব। এই শিক্ষার মধ্য দিয়েই ভবিষ্যতের সচেতন সমাজ গড়ে উঠবে।” তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মাধ্যমেই পরিবার, পাড়া-মহল্লা ও পুরো নগরীতে নিরাপদ ট্রাফিক সংস্কৃতি গড়ে তোলা সম্ভব। সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) মোঃ শামীম হোসেন, সহকারী পুলিশ কমিশনার মোঃ শরীফুল আলম চৌধুরী সুজন, কোস্টগার্ড পূর্ব জোনের লেফটেন্যান্ট কমান্ডার মুহতাদিন, সাব লেফটেন্যান্ট আব্দুল্লাহ সহ সিএমপির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ। এই উৎসবটি কেবল একটি সচেতনতামূলক সভা নয়, বরং ভবিষ্যতের জন্য নিরাপদ সড়ক ও সচেতন প্রজন্ম গড়ার এক বলিষ্ঠ পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Tag :

Please Share This Post in Your Social Media

তারুণ্যের উৎসবে ট্রাফিক সচেতনতার বার্তা: সিএমপিতে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ কর্মসূচি

Update Time : ০৭:৪০:১৬ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫