১২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়া সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে বেনাপোলের তিন কৃতি সন্তান: এলাকায় আনন্দের জোয়ার

Reporter Name
  • Update Time : ১০:৪৪:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • / ৮৯ Time View

 বেনাপোল প্রতিনিধিঃ রাহাত হোসেন রাজধানীর সেগুনবাগিচাস্থ বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যশালা ভবনে জিয়া সাংস্কৃতিক জোট (জিসাজ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক গুরুত্বপূর্ণ জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৯ মে (শনিবার) বিকেলে অনুষ্ঠিত এই সভায় সংগঠনের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং আসন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংগঠন সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি এস. এম. বিপাশ আনোয়ার, সাধারণ সম্পাদক আলী আশরাফ আখন্দ এবং দপ্তর সম্পাদক সাংবাদিক মোহাম্মদ জহিরুল হক (জ.ই. বুলবুল)-এর যৌথ সঞ্চালনায় সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে রয়েছে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন করা এবং সদস্যদের ডিজিটাল পরিচয়পত্র প্রদান করা হয় । নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন শাখাওয়াত হোসেন, দেলোয়ার হোসেন জনি এবং শাহিন হোসেন। একই সাথে বেনাপোলের তিন জন দক্ষ সংগঠক কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়ায় স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে বইছে আনন্দের জোয়ার। সংশ্লিষ্টরা মনে করছেন, কেন্দ্রীয় পর্যায়ে তাদের এই অংশগ্রহণ বেনাপোল তথা যশোরের সাংস্কৃতিক প্রেক্ষাপটে এক বিশেষ সম্মান বয়ে এনেছে। এর ফলে জাতীয় পর্যায়ে জিসাজ-এর সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন জ্যেষ্ঠ নেতৃবৃন্দ। সভায় উপস্থিত নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, নতুন এই নেতৃত্বের মাধ্যমে সংগঠনের লক্ষ্য ও আদর্শ প্রান্তিক পর্যায় পর্যন্ত পৌঁছে যাবে এবং তৃণমূলের সাংস্কৃতিক কর্মীদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

জিয়া সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে বেনাপোলের তিন কৃতি সন্তান: এলাকায় আনন্দের জোয়ার

Update Time : ১০:৪৪:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬