১০:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় পর্যায়ে রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন সাওদা

Reporter Name
  • Update Time : ১০:০৯:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • / ৪৩১ Time View

 আসাদুজ্জামান স্টাফ রিপোর্টার বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে পরিবেশ অধিদপ্তর কর্তৃক আয়োজিত “কুরআন ও হাদিসের আলোকে পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষায় বন এবং জীববৈচিত্র সংরক্ষণ শিরোনামে রচনা প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার ব্রাইট স্কলার মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী সাওদা বিনতে মাঈন।  গত শনিবার (১৯ জুলাই) রাজধানীর পরিবেশ অধিদপ্তরের অডিটরিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে  শতাধিক শিক্ষার্থী অংশ নেন। চূড়ান্ত মূল্যায়নে সাওদা বিনতে মাঈনের লেখা বিশেষভাবে প্রশংসিত হয় এবং সে ১ম স্থান অর্জন করেন। এছাড়াও  পুরস্কার হিসেবে গগদ ১৫০০০ টাকা, ক্রেস্ট ও সনদ অর্জন করেছে।   সাওদা বিনতে মাঈনের এ অর্জনে তার পরিবার ও প্রতিষ্ঠানে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়ে। ব্রাইট স্কলার মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মো:আনোয়ার হোসাইন বলেন,জাতীয় পর্যায়ে আমাদের কৃতি শিক্ষার্থী সাওদা বিনতে মাঈন প্রথম হওয়ায় মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সত্যিকারে আমাদের মাদরাসার সকল শিক্ষার্থীরা পড়া লেখার পাশাপাশি আরবি ও ইংরেজি স্পোকেন, বিতর্ক ও বিভিন্ন লেখা লেখিতে পারদর্শিতা অর্জনের চেষ্টা করে যাচ্ছে। জাতীয় পর্যায়ে প্রথম হওয়ায় সাওদা অনেক অনেক অভিনন্দন। ব্রাইট কলার মাদ্রাসার অধ্যক্ষ মো: গোলাম কিবরিয়া বলেন, শিক্ষার্থীদের এমন সফলতা আমাদের অনুপ্রাণিত করে। সাওদার এই কৃতিত্ব আমাদের মাদ্রাসা ভাবমূর্তি  উজ্জ্বল করেছে। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।জাতীয় পর্যায়ে প্রথম হওয়ায় সাওদা অনেক অনেক অভিনন্দন ও শুভ কামনা রইলো।  সহপাঠীরা জানান, সাওদা বরাবরই লেখালেখিতে সক্রিয় এবং সমাজ সচেতন বিষয়ে তার গভীর আগ্রহ রয়েছে। সাওদা লেখনী যেমন বাস্তববাদী, তেমনি মানবিক চেতনায় উজ্জ্বল। অভিব্যক্তি প্রকাশ করে সাওদা বলেন, “জাতীয় পর্যায়ে এমন একটি স্বীকৃতি পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। পরিবেশ উপদেষ্টার সঙ্গে সরাসরি কথা বলা, তাঁর সঙ্গে করমর্দন করা—এটা নিঃসন্দেহে আমার জীবনের একটি বড় অর্জন। উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান হাত থেকে পুরস্কার গ্রহণ করা। এই মুহূর্তটি আমার জীবনের এমন এক স্মৃতি, যেটি আমি যেন মনের ফ্রেমে বেঁধে রাখতে চাই।  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব  ড. ফারহিনা আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-  পরিবেশ অধিদপ্তরের এনডিসি মহাপরিচালক ড. মোঃ কামরুজ্জামান।

Tag :

Please Share This Post in Your Social Media

জাতীয় পর্যায়ে রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন সাওদা

Update Time : ১০:০৯:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫