জমকালো আয়োজনে বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সম্মাননা সাংবাদিকদের উন্নয়নে সরকার সচেষ্ট — এরশাদ উল্লাহ এমপি
- Update Time : ১১:৪৭:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
- / ০ Time View

বিশেষ প্রতিবেদকঃ জমকালো আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামের বোয়ালখালী প্রেস ক্লাবের উদ্যোগে ঈদ পুনর্মিলনী, প্রীতি সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে বর্ণাঢ্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি মো. সিরাজুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ। প্রধান বক্তা ছিলেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মেহেদী হাসান ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক কানিজ ফাতেমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম, থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, সাবেক সদস্য সচিব ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য মোস্তাক আহমেদ খান, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শওকত আলম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইসহাক চৌধুরী, সাবেক সদস্য সচিব হামিদুল হক মান্নান চেয়ারম্যান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আজগর, জেলা যুবদলের সদস্য জাবেদ মেহেদী হাসান সুজন, চট্টগ্রাম মহানগর দুদকের সাধারণ সম্পাদক মো. নুরুল আলম, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী, বিএনপি নেতা নুরুল করিম নুরু, পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শহিদুল্লাহ চৌধুরী, জেলা যুবদলের সহসভাপতি শফিকুল ইসলাম শাহীন, সহ-সাধারণ সম্পাদক ও নবগঠিত বোয়ালখালী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হাজি আবু আখতার, বোয়ালখালী খালেদা জিয়া স্মৃতি ফাউন্ডেশনের আহ্বায়ক এস এম ফরিদ, চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন জনি, কাস্তুরী হোটেলের পরিচালক ও বিএনপি নেতা মো. লোকমান, মো. কামাল উদ্দিন, অ্যাডভোকেট মো. এসকান্দর, অ্যাডভোকেট সামশুদ্দিন চৌধুরী, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কর্মকর্তা হাসান চৌধুরী, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মহসিন খোকন, শাকপুরা চৌমুহনী ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মতিউর রহমান রাসেল, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক স্বপন কুমার শীল, ইউপি প্যানেল চেয়ারম্যান মো. হাসান চৌধুরী, মাহমুদুল হক মেম্বার এবং বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের সাবেক সাধারণ সম্পাদক পল্টু কান্তি বড়ুয়া। অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি লোকমান চৌধুরী। এসময় প্রেস ক্লাবের নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট সেলিম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক অধীর বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মো. নজরুল ইসলাম, অর্থ সম্পাদক প্রভাস চক্রবর্তী, সাইফুদ্দিন খালেদ এবং দপ্তর সম্পাদক এস এম নাঈম উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সিনিয়র সদস্য হিমাদ্রী রাহা, এমরান চৌধুরী, শাহ আলম বাবলু, মো. খোরশেদ আলম, তৌহিদুর রহমান, এম. মনির চৌধুরী রানা, খোরশেদুল আলম, এম আর তাওহীদ, আব্দুল মতিন চৌধুরী রিপন, শাহেদ হোসেন ছোটন, সবুজ অরণ্য, ফজলুল রহমান সম্রাট, তাজুল ইসলাম ও বিপ্লব দাসসহ অনেকে। সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব এরশাদ উল্লাহ এমপি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের বাদ দিয়ে কখনো রাষ্ট্র ব্যবস্থাপনা ও উন্নয়ন সম্ভব নয়। সাংবাদিক, প্রশাসন, রাজনীতি ও রাষ্ট্রযন্ত্র পরস্পর সম্পৃক্ত—এই বাস্তবতা বিবেচনায় রেখেই সরকার সাংবাদিকদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, সংবাদপত্র ও সাংবাদিকতার মান অক্ষুণ্ন রাখতে বস্তুনিষ্ঠ, স্বচ্ছ ও তথ্যসমৃদ্ধ সংবাদ প্রকাশের বিকল্প নেই। এ ক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে মনোজ্ঞ ব্যান্ডশো, সংগীত ও নৃত্য পরিবেশিত হয়। শেষে র্যাফেল ড্র এবং প্রীতিভোজের আয়োজন করা হয়।



















