খানসামায় ফিলিং স্টেশনে স্ট্রোকে প্রাণ গেল এক ব্যক্তির
- Update Time : ০৭:৩৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
- / ৭ Time View

: দিনাজপুরের খানসামা উপজেলায় ফিলিং স্টেশনে মোটরসাইকেলের তেল নিতে গিয়ে স্ট্রোকে মাসুদ (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলার চৌরঙ্গী বাজার সংলগ্ন উমর ফারুক ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত মাসুদ নীলফামারী জেলার সদর উপজেলার সোনারায় ইউনিয়নের দারোয়ানি এলাকার সঠিপাড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মাসুদ মোটরসাইকেলে তেল নেওয়ার জন্য পাম্পে গিয়ে লাইনে না দাড়িয়ে পাম্পের প্রবেশমুখে অপেক্ষা করছিলেন। এ সময় হঠাৎ মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে পাকেরহাটে অবস্থিত খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খানসামা থানার অফিসার ইনচার্জ আব্দুল বাছেত সরদার জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান সরকার বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে



















