১২:২২ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খানসামায় তরুণ দলের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Reporter Name
  • Update Time : ০৫:২৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৮৯ Time View

 উজ্জ্বল রায়,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে খানসামা উপজেলা জাতীয়তাবাদী তরুণ দলের আয়োজনে পাকেরহাটে র্যালি শেষে বিএনপির উপজেলা পার্টি অফিসে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপজেলা তরুণ দলের আহ্বায়ক আবু রাশেদের সভাপতিত্বে ও খামারপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি সোহাগ ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লোকমান হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব ওবায়দুল রহমান মুন্সি, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজান, উপজেলা তরুণ দলের যুগ্ম আহ্বায়ক মো. হুমায়ুন রশিদ বাদশা, তহিদুল ইসলাম, রবিউল ইসলাম, ইশতিয়াক আহমেদ প্লাবন, রুবেলসহ অন্যান্য নেতৃবৃন্দ। কেক কাটা ও আলোচনা সভায় বক্তারা তরুণ দলের ইতিহাস, আন্দোলন-সংগ্রামে ভূমিকা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

Tag :

Please Share This Post in Your Social Media

খানসামায় তরুণ দলের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Update Time : ০৫:২৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫