০২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খানসামায় ইসলামী আন্দোলন বাংলাদেশের থানা সম্মেলন;সভাপতি সাদেকুল,সম্পাদক মেহেদী

Reporter Name
  • Update Time : ০৯:০১:১৫ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • / ৬৬৭ Time View

 হাসান উজ্জ্বল রায়,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খানসামা উপজেলা শাখার আয়োজনে থানা সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।নবাগত সভাপতি হাফেজ মো. সাদেকুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ মেহেদী হাসান। সোমবার (২ জুন) বিকেলে খানসামা সুপার মার্কেট চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ইসলামভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়। এছাড়াও আলোচনায় উঠে আসে বিতর্কিত নারী সংস্কার কমিশন বাতিল এবং জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানে গণহত্যার বিচারের বিষয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি ঘোষণা দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি ও দিনাজপুর-৪ আসনের সম্ভাব্য সংসদ সদস্য (এমপি) প্রার্থী আলহাজ্ব মাওলানা আনোয়ার হোসাইন নদভী। অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর জেলা শাখার সেক্রেটারি অধ্যক্ষ মুফতি মুহাম্মদ খাইরুজ্জামান। । এছাড়া সম্মেলনে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জয়েন্ট সেক্রেটারি হাফেজ মাওলানা সিরাজুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ওমর ফারুক, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি মাহমুদ হাসান, আইন উপদেষ্টা অ্যাডভোকেট চান মিয়া, জিকরুল হক শাহ, মাওলানা নজরুল ইসলাম, মুফতি মো. এনামুল হক, হাফেজ এম. মোফাজ্জল, হাফেজ আব্দুল্লাহ, ইঞ্জিনিয়ার এম.এম. মোফাকখেলিন, অ্যাডভোকেট এনামুল হকসহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। সম্মেলনে বক্তারা দেশব্যাপী ইসলামি আন্দোলন জোরদার করার পাশাপাশি আগামীর রাজনীতিতে ইসলামি আদর্শ প্রতিষ্ঠার আহ্বান জানান। ছবির ক্যাপশন: দিনাজপুরের খানসামায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আয়োজনে থানা সম্মেলন।

Tag :

Please Share This Post in Your Social Media

খানসামায় ইসলামী আন্দোলন বাংলাদেশের থানা সম্মেলন;সভাপতি সাদেকুল,সম্পাদক মেহেদী

Update Time : ০৯:০১:১৫ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫