০৮:২০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খানসামায় আবারো গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : ০৪:৫২:৩১ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • / ৪৯৩ Time View

উজ্জ্বল রায়,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় মোছা. পারুল আক্তার (৩৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার (২০ জুলাই) ভোরে উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের ডাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পারুল ওই এলাকার মো. শাহজাহান আলী বাবুর স্ত্রী এবং কাহারোল উপজেলার সুন্দরপুর গ্রামের মোতালেব হোসেনের মেয়ে।তিনি দুই সন্তানের জননী ছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, পারুল আক্তার দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন এবং এর আগেও তিনি একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন।তবে পরিবারের সদস্যদের তৎপরতায় সে সময় তিনি বেচে যান।তবে এবার শেষ রক্ষা হয়নি,ভোরে পরিবারের লোকজন ঘরের ভেতরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে মরদেহ নিচে নামিয়ে ফেলেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি এবং ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে তদন্ত অব্যাহত রয়েছে।” এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। ছবির ক্যাপশন: ঝুলন্ত মরদেহ উদ্ধার করে অ্যাম্বুলেন্স যোগে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

খানসামায় আবারো গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Update Time : ০৪:৫২:৩১ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫