খানসামায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- Update Time : ০৬:২২:১৫ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
- / ১৫৩ Time View

উজ্জ্বল রায়,খানসামা(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়া বাজার সংলগ্ন চেয়ারম্যানপাড়া গ্রাম সমিতির অফিসের বারান্দায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।পরে তারা বিষয়টি থানায় অবহিত করলে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাতনামা ওই ব্যক্তিকে ভ্যানযোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহ উদ্ধারের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাছেত সরদার বলেন, মরদেহের পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

























