খাজা শাহ মাওলানা আব্দুর রউফ চিশতীর ইন্তেকাল: গভীর শোকের ছায়া নেমে এলো ফোঁপড়া দরবার শরীফে
- Update Time : ১২:০৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
- / ২৫৭ Time View

হারুন অর রশিদ, স্টাফ রিপোর্টার : ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন প্রখ্যাত বুজুর্গ, পীর ও আলেমে দ্বীন খাজা শাহ মাওলানা আব্দুর রউফ চিশতী (রহ.) ইন্তেকাল করেছেন। জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার ঐতিহ্যবাহী ফোঁপড়া দরবার শরীফের পীর সাহেব হিসেবে তিনি সুপরিচিত ছিলেন। তার এই প্রয়াণে ধর্মপ্রাণ মুসলমান ও আধ্যাত্মিক অঙ্গনে এক গভীর শোকের ছায়া নেমে এসেছে। তিনি ছিলেন এক বিদগ্ধ আলেম, যিনি অসংখ্য মানুষের আধ্যাত্মিক রাহবার হিসেবে কাজ করে গেছেন। জীবদ্দশায় তিনি ইসলাম প্রচারে এবং দ্বীনি জ্ঞান বিস্তারে নিরলসভাবে কাজ করে গেছেন। তার সহজ-সরল জীবনযাপন এবং গভীর পাণ্ডিত্য অসংখ্য ভক্ত ও মুরিদদের কাছে তাকে এক অনুপ্রেরণার উৎসে পরিণত করেছিল। দূর-দূরান্ত থেকে, এমনকি দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্তবৃন্দ তার দরবারে আসতেন এবং তার দিকনির্দেশনা গ্রহণ করতেন। তার জানাজায় হাজার হাজার মানুষের ঢল প্রমাণ করে তার প্রতি মানুষের অপরিসীম শ্রদ্ধা ও ভালোবাসা। তার ইন্তেকালে জাতি একজন অনুসরণীয় পথপ্রদর্শককে হারালো। মহান আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন এবং তার শোকসন্তপ্ত পরিবার ও অসংখ্য ভক্তদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন।




















