০৬:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ক্ষণিকের এ জীবন নাছরিন জাহান শিপা
Reporter Name
- Update Time : ১১:৩০:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
- / ৩৭১ Time View

সাড়ে তিন হাত মাটির ঘর আপন হবে সবার রং তামাশা, বাড়ি,গাড়িই জীবন করছো পার। ভেবে দেখো বেলা শেষে সবই মিছে, দম ফুরালে মাটির দেহ মাটিই নেবে খেয়ে। ক্ষণিকের এ জীবন কি করেছো হায়! আমল নামা শূন্য হলে নরকে হবে ঠাঁই। দ্বীন কায়েম করো সত্য,সরল পথে, আমলনামা সঠিক হলে নাজাত পাবে আখিরাতে। এ জগতে ধনী, গরীব বানিয়েছেন রব, কেড়ে নিতে পারেন তিনি এক নিমিষেই সব। মিছে মায়া ত্যাগ করে এবাদত করো মনে প্রাণে, জীবন করো পারি আল- কুরআনের সনে।
Tag :




















