০১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আসন্ন বেনাপোল পৌরসভা নির্বাচন গণসংযোগে সরব কাউন্সিলর পদপ্রার্থী মোঃ মফিজুর রহমান পিন্টু

 মোস্তাফিজুর রহমান, বেনাপোল প্রতিনিধি:
  • Update Time : ০৮:৩৫:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • / ৯০ Time View

 আসন্ন বেনাপোল পৌরসভা নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে নির্বাচনী মাঠ। সম্ভাব্য প্রার্থীদের প্রচারণা, গণসংযোগ ও উঠান বৈঠকে ইতোমধ্যে সরগরম হয়ে উঠেছে বিভিন্ন ওয়ার্ড। এরই ধারাবাহিকতায় ৫ নম্বর ওয়ার্ড দিঘীরপাড় এলাকায় কাউন্সিলর পদপ্রার্থী মোঃ মফিজুর রহমান পিন্টু ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তিনি বর্তমানে বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে রাজনৈতিক অঙ্গনেও সক্রিয় ভূমিকা পালন করছেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে প্রতিদিনই তিনি এলাকার বিভিন্ন পাড়া-মহল্লা, অলিগলি ও গুরুত্বপূর্ণ স্থানে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করছেন এবং তাদের সুখ-দুঃখের কথা শুনছেন। উঠান বৈঠক ও মতবিনিময় সভার মাধ্যমে তিনি ভোটারদের কাছে নিজের পরিকল্পনা ও উন্নয়ন ভাবনা তুলে ধরছেন। প্রচারণাকালে মোঃ মফিজুর রহমান পিন্টু বলেন, “আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। জনগণের ভালোবাসা, সমর্থন ও দোয়া নিয়েই আমি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচিত হলে ৫ নম্বর ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিক সুবিধাসম্পন্ন ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবো।” তিনি আরও বলেন, এলাকার প্রধান সমস্যাগুলোর মধ্যে রয়েছে মাদক, সন্ত্রাস, জলাবদ্ধতা, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা ও ভাঙাচোরা সড়ক। এসব সমস্যা সমাধানে তিনি কার্যকর উদ্যোগ নেওয়ার অঙ্গীকার করেন। পাশাপাশি তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে সামাজিক সচেতনতা বৃদ্ধি, খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম বাড়ানোর প্রতিশ্রুতিও দেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দিঘীরপাড় এলাকায় দীর্ঘদিন ধরে কিছু অবকাঠামোগত সমস্যা বিদ্যমান। বিশেষ করে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও ড্রেনেজ সংকটে সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হয়। এ অবস্থায় একজন জনবান্ধব, সৎ ও দায়িত্বশীল জনপ্রতিনিধি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলে মনে করছেন ভোটাররা। এদিকে, নির্বাচনী প্রচারণায় মোঃ মফিজুর রহমান পিন্টুর সরব উপস্থিতি ইতোমধ্যে স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। প্রতিদিন তার গণসংযোগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে। তরুণ ভোটারদের মাঝেও তাকে নিয়ে ইতিবাচক আগ্রহ দেখা গেছে। সাধারণ ভোটাররা বলছেন, নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তারা এমন একজন কাউন্সিলর চান, যিনি সবসময় জনগণের পাশে থাকবেন এবং ওয়ার্ডের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করবেন।

Tag :

Please Share This Post in Your Social Media

আসন্ন বেনাপোল পৌরসভা নির্বাচন গণসংযোগে সরব কাউন্সিলর পদপ্রার্থী মোঃ মফিজুর রহমান পিন্টু

Update Time : ০৮:৩৫:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬