০৩:০৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আর্থ সামাজিক ও উন্নয়নমূলক কর্মকান্ডে সিন্দুকছড়ি জোন

Reporter Name
  • Update Time : ০৪:৩৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • / ৪৬৬ Time View

মোঃ সালাউদ্দিন:খাগড়াছড়ি জেলা প্রতিনিধি :

খাগড়াছড়ি জেলার ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়নের আওতাধীন ২০ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোন  দায়িত্বপূর্ণ এলাকার আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থ সামাজিক ও উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে।

‎এরই ধারাবাহিকতায় (৭ জুলাই) সোমবার  সিন্দুকছড়ি জোন সদর ও মানিকছড়ির ওয়াকছড়ি পাড়া এর পাড়া কেন্দ্র   মাঠ প্রাঙ্গণে  সুবিধা বঞ্চিত,  অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন, অতিবৃষ্টিতে ভেঙ্গে পড়া  গৃহ নির্মাণে অক্ষম ব্যক্তিদের  ঢেউটিন,চলাচলে অক্ষম ব্যক্তিদের হুইল চেয়ার, দুঃস্থ পরিবারের মাঝে নগদ অর্থ ও হতদরিদ্র মানুষের মাঝে রেশন বিতরণ  করেন বাংলাদেশ সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোন।

‎এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন কমান্ডার লেঃ কর্নেল  ইসমাইল সামস আজিজি,পি এস সি জি,২০ফিল্ড রেজিমেন্ট  আর্টিলারি সিন্দুকছড়ি জোন।

‎আরও উপস্থিত ছিলেন জোন  উপ অধিনায়ক সহ সিন্দুকছড়ি জোনের অন্যান্য  কর্মকর্তা বৃন্দ ।

‎এ সময়  জোন  কমান্ডার  উপস্থিত সকলকে দলমত নির্বিশেষে শান্তি, শৃঙ্খলা বজায় রেখে বসবাসের পরামর্শ দেন এবং সকলের  সহযোগীতা কামনা করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

আর্থ সামাজিক ও উন্নয়নমূলক কর্মকান্ডে সিন্দুকছড়ি জোন

Update Time : ০৪:৩৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫