০২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ অনুষ্ঠিত হলো ময়মনসিংহ জেলা শ্রম ক্রাইসিস প্রতিরোধ কমিটির ৮ম সভা

Reporter Name
  • Update Time : ০৬:৫৬:১৭ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • / ১৮৭ Time View

 মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি ময়মনসিংহ জেলা শ্রম ক্রাইসিস প্রতিরোধ কমিটির ৮ম সভা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই) ময়মনসিংহের আয়োজনে আজ ২৭ আগস্ট বুধবার বিকেলে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া, হবিরবাড়িতে অবস্থিত ওরিয়ন নীট টেক্সটাইলস লিমিটেডের মালিকানা পরিবর্তন ও শ্রমিকদের পাওনা পরিশোধে বিদ্যমান সমস্যা বিষয়ে আলোচনা করা হয়। সভাপতি প্রতিষ্ঠানের সমস্যা বিষয়ে মালিক ও শ্রমিক উভয়পক্ষের বক্তব্য শোনেন এবং সমাধানমূলক সিদ্ধান্ত দেন। মালিকানা নিয়ে বিদ্যমান সমস্যা পারস্পরিক সমঝোতার মাধ্যমে সমাধানকল্পে তাগিদ দেন। সভায় সরকারি দপ্তরের কর্মকর্তা, ওরিয়ন নীট টেক্সটাইলস লিমিটেডের মালিক ও শ্রমিক প্রতিনিধিসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ অবস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

আজ অনুষ্ঠিত হলো ময়মনসিংহ জেলা শ্রম ক্রাইসিস প্রতিরোধ কমিটির ৮ম সভা

Update Time : ০৬:৫৬:১৭ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫