০৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আইজিপির সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : ০৮:১২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • / ১১ Time View

 মোঃ শহীদুল ইসলাম বিশেষ প্রতিবেদক ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির-এর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনার Sarah Cooke বুধবার (১৫ এপ্রিল) পুলিশ হেডকোয়ার্টার্সে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সৌহার্দ্যপূর্ণ এ সাক্ষাতে হাইকমিশনার নবনিযুক্ত আইজিপিকে অভিনন্দন জানান এবং বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। তিনি সংগঠিত আন্তর্জাতিক অপরাধ, অনিয়মিত অভিবাসন, মানবপাচার, মানি লন্ডারিং, ভিসা জালিয়াতি ও ভুয়া দলিল যাচাই সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ সহায়তা প্রদানের প্রস্তাব দেন। পাশাপাশি পুলিশ সংস্কার কার্যক্রমে অভিজ্ঞতা বিনিময়ের আগ্রহের কথাও তুলে ধরেন। আইজিপি যুক্তরাজ্যের এ আগ্রহকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ পুলিশের আধুনিকায়ন ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি পুলিশের সংস্কারে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরে এ খাতে যুক্তরাজ্যের সার্বিক সহযোগিতা কামনা করেন। সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন

Tag :

Please Share This Post in Your Social Media

আইজিপির সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

Update Time : ০৮:১২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬