১২:১১ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে অসহায় বিধুবা খুকি আক্তারের সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : ০৪:৪৭:০৭ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৮৪ Time View

আসাদুজ্জামান গাজীপুর, প্রতিনিধি: গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিম খন্ড এলাকায় এক অসহায় বিধবার উপর ধারাবাহিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী কয়েকজনের বিরুদ্ধে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী খুকি আক্তার, স্বামী মৃত সেকান্দর আলী। অভিযোগ সূত্রে জানা যায়, খুকি আক্তারের মৃত ছেলে নাজিম উদ্দিনের স্ত্রী শেফালী আক্তারসহ (২৮) মোমেন মিয়া (৩৫), বাবুল মিয়া (৫৮), আমেনা খাতুন (৫০), মাহফুজুর রহমান (৪০) এবং আরও অজ্ঞাত কয়েকজন মিলে দীর্ঘদিন ধরে তার ওপর শত্রুতা করে আসছে। তারা নানাভাবে অকথ্য ভাষায় গালাগালি, শারীরিক নির্যাতন ও বাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা চালাচ্ছে। ভুক্তভোগীর দাবি, ১নং বিবাদী শেফালী আক্তার প্রায়ই তাকে বলত রুমে তালাবদ্ধ করে রাখে। এমনকি তার নাতনী নুসরাত (৭) ও নাতি সাবেদ আলীকে (৪) মারধর করে গুরুতর জখম করার ঘটনাও ঘটিয়েছে। অভিযোগে উল্লেখিত প্রধান অভিযোগগুলো হলোঃ ভুক্তভোগীকে নিজের বাড়ি থেকে জোরপূর্বক উচ্ছেদের চেষ্টা নাতি-নাতনিকে এলোপাতাড়ি মারধর ও জখম করা অকথ্য ভাষায় গালাগালি ও শারীরিক নির্যাতন প্রাণনাশ ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি খুকি আক্তার অভিযোগে বলেন, গত ৯ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে শেফালী আক্তারসহ অন্যরা তার নাতি সাবেদ আলীকে মারধর করে গুরুতর জখম করে। পরবর্তীতে এ ঘটনার দায় তার ওপর চাপিয়ে মিথ্যা অভিযোগ সাজানোরও চেষ্টা চালানো হয়। প্রতিবাদ করলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে এবং প্রাণনাশের হুমকি দেয়। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা প্রকাশ্যে হুমকি দিয়েছে— সুযোগ পেলে তাকে ও তার নাতি-নাতনিকে হত্যা করে লাশ গুম করবে। এমনকি তারা তার মালিকানাধীন ভাড়াকৃত বাড়ির ভাড়া জোরপূর্বক আদায় করে নিচ্ছে। অসহায় খুকি আক্তার জানান, বিবাদীদের হুমকির কারণে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অবগত করলেও কোনো সমাধান পাননি। শেষ পর্যন্ত তিনি শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং ন্যায়বিচারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

শ্রীপুরে অসহায় বিধুবা খুকি আক্তারের সংবাদ সম্মেলন

Update Time : ০৪:৪৭:০৭ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫