শেরপুরের শ্রীবরদীতে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৮০ বস্তা চালসহ রাইস মিল সিলগালা
- Update Time : ০৬:০২:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
- / ১৮২ Time View

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি :শেরপুরের শ্রীবরদী উপজেলার মথুরাদি এলাকায় খাদ্যবান্ধব কর্মসূচির ৩৮০ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। শনিবার (১১অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মথুরাদি এলাকায় ফায়ার সার্ভিস স্টেশনের পাশে রুহুল রাইস মিলে অবৈধভাবে চাল মজুতের অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গ্রামবাসী মিলে রাইস মিলে অবৈধভাবে সংরক্ষিত সরকারি চাল আটক করে প্রশাসনকে খবর দেন। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিব উল হাসান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৩৮০ বস্তা চাল জব্দ করেন এবং মিলের গোডাউনটি সিলগালা করে দেন। পরে উদ্ধারকৃত চাল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহজাহান কবিরের জিম্মায় রাখা হয়। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিব উল হাসান জানান, খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে মজুতের ঘটনায় তদন্ত চলছে, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।










