০৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শায় শহীদ আব্দুল খালেকের পরিবারের পাশে যুবদল, ঈদ সামগ্রী বিতরণ

Reporter Name
  • Update Time : ০৪:২০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • / ১১৫ Time View

 মোস্তাফিজুর রহমান, বিশেষ প্রতিনিধি: ১৯ মার্চ বৃহস্পতিবার যশোরের শার্শা উপজেলার ৫ নং পুটখালী ইউনিয়ন যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক মরহুম শহীদ আব্দুল খালেকের শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ঈদ সামগ্রী উপহার প্রদান করা হয়েছে। বিগত সময়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত শহীদ আব্দুল খালেকের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়। এ উদ্যোগের মাধ্যমে একটি শোকাহত পরিবারের দুঃসময়ে পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য-সচিব, তরুণ প্রজন্মের নেতা ইমদাদুল হক ইমদাদ। এছাড়াও শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শহীদ আব্দুল খালেকের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। মহান আল্লাহ তায়ালার কাছে তাঁর জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

শার্শায় শহীদ আব্দুল খালেকের পরিবারের পাশে যুবদল, ঈদ সামগ্রী বিতরণ

Update Time : ০৪:২০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬