শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ এর চাচা সাদেক আলী’র পিতা- মাতার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- Update Time : ১০:২৯:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
- / ১২১ Time View

মোঃ রাহাত হোসেন (শার্শা প্রতিনিধি) শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহীদ এর চাচা মোঃ সাদেক আলী’র পিতা- মাতার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ই মার্চ ২০২৬) বিকেল সাড়ে ৫ টার সময় শার্শার উলাশী ইউনিয়ন এর কন্যাদহ কানিপাড়া গ্রামের সাদেক আলী’র নিজ বাড়িতে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠান টি শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা রবিউল ইসলাম খোকন, শ্রম বিষয়ক সম্পাদক ও বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহীদ,উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক কদর আলী মেম্বার,উলাশী ইউনিয়ন এর কন্যাদহ ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হজরত আলী, সাধারণ আবদুল ওহাব,যুবদল নেতা আশানুর রহমান সহ স্থানীয় সকল ধর্মপ্রাণ মুসলমান বৃন্দ এবং বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।










