১২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শাড়াতলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : ১২:১৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • / ১ Time View

শার্শা প্রতিনিধি: মোস্তাফিজুর রহমান

যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়ন শাড়াতলা মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট ২০২৬) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিহি ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ওলিয়ার রহমান সরদার। তিনি তাঁর বক্তব্যে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। দেশপ্রেম, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

শাড়াতলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

Update Time : ১২:১৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬