লক্ষণপুর স্কুল এন্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- Update Time : ০৮:২১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
- / ৯৫ Time View

মোঃ সবুজ বিপ্লবঃ,লক্ষণপুর প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে লক্ষণপুর স্কুল এন্ড কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ব্যাপক পরিসরে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। মানবিক এই কার্যক্রমের অংশ হিসেবে লক্ষণপুর, নিজামপুর, ও ডিহি, ইউনিয়নের অন্তর্গত ২৪,টি গ্রামের মোট ৬৫০টি দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল খাদ্যদ্রব্যসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমাজসেবীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনে এবং সাম্যের বার্তা ছড়িয়ে দেয়। তারা ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
এলামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ বলেন, তাদের এই কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে তারা সর্বদা প্রস্তুত।
ঈদ উপহার বিতরণের সময় উপস্থিত ছিলেন, ১/মোঃ সুলতান আহমেদ,২/ মোঃ সবুজ বিপ্লব, ৩/মোঃ সাইফুদ্দিন,৪/ মোঃ মইনুল ইসলাম,৫/ মোঃ হাবিবুর রহমান,৬/ মোঃ কবিরুল ইসলাম,৭/ মোঃ সৈয়দ আখতারুজ্জামান লিটন ,৮/ মোঃ রফিকুল ইসলাম ৯/মোঃ শাসছুল ইসলাম ১০/মোঃ শাহাজান কবির বেল্টু ১১/মোঃ জসীমউদ্দীন ১২/মোঃ জাহাঙ্গীর আলম ১৩/মোঃ মশিয়ার রহমান, এছাড়া সমাজের গণ্যমান্য ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন।










