যশোর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন মাদক এবং অবৈধ চোরাচালানী মালামাল আটক
- Update Time : ১০:৫৬:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
- / ৯৩ Time View

অদ্য ০১ এপ্রিল ২০২৬ তারিখে বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় মাদক এবং চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিদেশী মদ ০৪ বোতল, ভারতীয় ৯৪ টি শাড়ী, ০১ কেজি জিরা, ০২ কেজি কিসমিস, ৩০ টি খাদ্য সামগ্রী, ৮৯৫৮ টি চকলেট, ৬৭৫ টি কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য ৮,৯৫,৪০০/-(আট লক্ষ পঁচানব্বই হাজার চারশত) টাকা।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

























