০২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর এলাকার অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি

কামাল হোসেন বিশেষ প্রতিনিধিঃ
  • Update Time : ১০:১১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • / ১৮৪ Time View

কামাল হোসেন বিশেষ প্রতিনিধিঃ রিজিয়ন সদর দপ্তর, যশোর ও যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর উদ্যোগে যশোর সদর উপজেলার রেল স্টেশন ও বেনাপোল এলাকায় গরীব, দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী দেশের অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর কর্মসূচির অংশ হিসেবে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় ২৭ ডিসেম্বর ২০২৫ তারিখ রিজিয়ন সদর দপ্তর, যশোর ও যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)’র ব্যবস্থাপনায় যশোর রেল স্টেশনে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর উপ-অধিনায়ক মেজর নূর উদ্দিন আহমাদ উপস্থিত থেকে আনুমানিক ২০০ জন গরীব, দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। বিজিবি সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমনের পাশাপাশি সমাজের দরিদ্র ও বিপন্ন মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে পাশে দাঁড়িয়ে আসছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। বিজিবি‘র এধরনের কার্যক্রমে স্থানীয় জনসাধারণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় বিজিবি’র এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

যশোর এলাকার অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি

Update Time : ১০:১১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫