০২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকমুক্ত যুবসমাজ গড়তে আসাদুজ্জামান আসাদের উদ্যোগে রঘুনাথপুরে ফুটবল উপহার

Reporter Name
  • Update Time : ১২:০৭:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • / ১৭ Time View

মোস্তাফিজুর  রহমান: বিশেষ প্রতিনিধি

মাদকমুক্ত যুবসমাজ গড়ি, সুন্দর সমাজ গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে যশোরের শার্শা উপজেলার ৩ নম্বর বাহাদুরপুর ইউনিয়নের রঘুনাথপুর ১ নম্বর ওয়ার্ডে যুবসমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে খেলাধুলার প্রতি উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
যুবসমাজকে মাদকমুক্ত রেখে সুস্থ, সুন্দর ও আদর্শ সমাজ গড়ার লক্ষ্যে রঘুনাথপুর ১ নম্বর ওয়ার্ড প্রাইমারি স্কুল মাঠে খেলাধুলার জন্য স্থানীয় যুবকদের মাঝে একটি ফুটবল উপহার দিয়েছেন ৩ নম্বর বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সদস্য ও বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আসাদুজ্জামান আসাদ।
ফুটবল উপহার প্রদানকালে আসাদুজ্জামান আসাদ বলেন, যুবসমাজ একটি দেশের ভবিষ্যৎ। তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস, অপরাধ ও নানা ধরনের অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা ও সুস্থ বিনোদনের কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তাদের মধ্যে শৃঙ্খলা, ঐক্য, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ গড়ে তোলা সম্ভব।
তিনি আরও বলেন, প্রতিটি এলাকায় খেলার মাঠকে সক্রিয় রাখতে হবে এবং তরুণদের মাঠমুখী করতে সমাজের বিত্তবান ও দায়িত্বশীল ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। তরুণরা যত বেশি খেলাধুলা ও ভালো কাজে যুক্ত হবে, ততই তারা মাদক ও অপরাধ থেকে দূরে থাকবে। একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন অত্র শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি ইয়াকুব আলী মাস্টার, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ফুটবল উপহার দেওয়ায় স্থানীয় তরুণদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।
স্থানীয়রা বলেন, যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার এমন উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত খেলাধুলার আয়োজন করা হলে তরুণরা যেমন শারীরিকভাবে সুস্থ থাকবে, তেমনি সামাজিক কর্মকাণ্ডেও আরও বেশি সম্পৃক্ত হবে।
আসুন, মাদককে না বলি—খেলাধুলাকে হ্যাঁ বলি।
মাদকমুক্ত যুবসমাজ গড়ি, সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করি।

Tag :

Please Share This Post in Your Social Media

মাদকমুক্ত যুবসমাজ গড়তে আসাদুজ্জামান আসাদের উদ্যোগে রঘুনাথপুরে ফুটবল উপহার

Update Time : ১২:০৭:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬