০৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মহান স্বাধীনতা দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

Reporter Name
  • Update Time : ০৭:১২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • / ১০২ Time View

 মোঃ শহিদুল ইসলাম বিশেষ প্রতিবেদকঃ মহান স্বাধীনতা দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে চট্টগ্রাম মহানগরের ইপিজেড থানা এলাকায় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৮টা ২০ মিনিটে আলিশা মসজিদ প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে বে-শপিং সেন্টার পর্যন্ত পদযাত্রা শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। র্যালিতে ইপিজেড থানা ও আওতাধীন বিভিন্ন ওয়ার্ড ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে। সমাবেশে সভাপতিত্ব করেন ইপিজেড থানা সভাপতি মোঃ শহীদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট শ্রমিক নেতা আবু তালেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইপিজেড থানা সহ-সভাপতি হোসাইন মাহমুদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমীকরণ ফেডারেশন দক্ষিণ সভাপতি হারুন, উত্তর সভাপতি নুরুল হক খান, দক্ষিণ সভাপতি বেলাল মোল্লা, ৩৯ নম্বর পশ্চিম ওয়ার্ড সভাপতি আসাদুজ্জামান শেখ, পূর্ব ওয়ার্ড সভাপতি নাজমুল হোসেন এবং সিটি কর্পোরেশন ওয়ার্ড সভাপতি মিজানুর রহমানসহ বিপুল সংখ্যক নেতাকর্মী। সমাবেশে বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা কেবল ভৌগোলিক স্বাধীনতার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং তা ন্যায়, ইনসাফ ও মানবিক মর্যাদার ভিত্তিতে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার বহন করে। তারা শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতি, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, ইসলামের ন্যায়বিচার, শ্রমের মর্যাদা এবং পারস্পরিক দায়বদ্ধতার শিক্ষাই একটি কল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থার ভিত্তি হতে পারে। শ্রমিকদের ঘাম শুকানোর আগেই তাদের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করা, কর্মক্ষেত্রে মানবিক পরিবেশ গড়ে তোলা এবং নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠাই সময়ের দাবি। তারা উল্লেখ করেন, একটি সত্যিকারের মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে আদর্শিক চেতনা, সততা ও জবাবদিহিতার সংস্কৃতি অপরিহার্য। দেশপ্রেম, ঈমানদারিত্ব ও সামাজিক ন্যায়বোধের সমন্বয়েই একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠতে পারে।

Tag :

Please Share This Post in Your Social Media

মহান স্বাধীনতা দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

Update Time : ০৭:১২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬