০৭:১৩ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি’র) শ্রদ্ধাঞ্জলি

Reporter Name
  • Update Time : ০৭:১৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • / ৯১ Time View

 বিশেষ প্রতিবেদকঃ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ ২০২৬—দেশব্যাপী যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস। বাঙালি জাতির দীর্ঘ সংগ্রাম, ত্যাগ ও রক্তক্ষয়ের মধ্য দিয়ে অর্জিত এই স্বাধীনতা বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি) চট্টগ্রাম মহানগরীর দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে। শ্রদ্ধাঞ্জলি অর্পণকালে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক মোঃ খলিলুর রহমান, মহাসচিব এম নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান সাংবাদিক মোসলেহ উদ্দিন বাহার এবং সাংবাদিক মোঃ বাবুল হোসেন বাবলা। এ সময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ বিল্লাল হোসেন বিল্লাল, সাংবাদিক মোঃ শহিদুল ইসলাম, সাংবাদিক রুবেল, সাংবাদিক নূরনবী, মোঃ বশির উদ্দিন, মোহাম্মদ মিলন, মোঃ জাফরুল ইসলাম জাহিদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত গণহত্যার পরই শুরু হয় মুক্তিযুদ্ধের চূড়ান্ত অধ্যায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে অর্জিত হয় কাঙ্ক্ষিত স্বাধীনতা। তারা আরও বলেন, স্বাধীনতা কেবল একটি ভূখণ্ডের নয়, এটি একটি জাতির আত্মপরিচয়, মর্যাদা ও আত্মমর্যাদার প্রতীক। শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতার চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র গড়ে তুলতে হবে। বর্তমান প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা সময়ের দাবি উল্লেখ করে বক্তারা বলেন, সাংবাদিক সমাজকে সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নেতৃবৃন্দ বলেন, দুর্নীতিমুক্ত, সুশাসনভিত্তিক ও উন্নত বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। স্বাধীনতার চেতনাকে ধারণ করে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকভাবে কাজ করতে হবে। শেষে তারা মহান স্বাধীনতা দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের শান্তি, সমৃদ্ধি ও টেকসই উন্নয়নের ধারাকে আরও বেগবান করার প্রত্যাশা ব্যক্ত করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি’র) শ্রদ্ধাঞ্জলি

Update Time : ০৭:১৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬