ময়মনসিংহে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত
- Update Time : ০৮:৪০:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
- / ১২ Time View

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি “উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৭-১৯ এপ্রিল ২০২৬ তারিখে মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ে জেলা প্রশাসন, ময়মনসিংহ -এর আয়োজনে তিনদিনব্যাপী এ আয়োজন সফলভাবে সম্পন্ন হয়। আজ ১৯ এপ্রিল ২০২৬, রবিবার বিকালে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারাহ শাম্মী, এনডিসি, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ বিভাগ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ সাইফুর রহমান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ। এছাড়াও অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন। ৩ দিনব্যাপী এ আয়োজনে জেলার ১৩টি উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকা থেকে আগত শিক্ষার্থীরা বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড, কুইজ প্রতিযোগিতা ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার চূড়ান্ত বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হ



















