ময়মনসিংহে ২,২০০ পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক ১ জন গ্রেফতার।
- Update Time : ০৮:৪৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
- / ১০৮ Time View

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক জেলার ত্রিশালে অভিযান পরিচালনা করে ২২০০ইয়াবা সহ একজনকে গ্রেফতার করছে সক্ষম হয়। ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, এঁর সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনি নেত্বৃতে জেলার ত্রিশাল থানাধীন বীররামপুর উজানপাড়া বটতলা এলাকায় ত্রিশাল টু বালিপাড়া পাকা সড়কের উপর আজ ১১মার্চ ২০২৬ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে- মোঃ আনোয়ার হোসাইন (৩০), পিতা- মোঃ আব্দুল হান্নান, মাতা- মুর্শিদা খাতুন, সাং- ভাটির চরনওপাড়া, ইউ.পি- ০৮ং রাজীবপুর, থানা- ঈশ্বরগঞ্জ, জেলা- ময়মনসিংহকে ২,২০০(দুই হাজার দুইশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। অতঃপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর পরিদর্শক খন্দকার ইকবাল হোসেন বাদী হয়ে আসামীর বিরুদ্ধে ত্রিশাল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

























