০৯:১৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে জরুরী হাম টিকাদান ক্যাম্পেইন-২০২৬

Reporter Name
  • Update Time : ০৮:২৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • / ৯৫ Time View

 উদ্বোধন মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি হামের প্রাদুর্ভাব মোকাবেলায় আজ দেশের ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ উপজেলা ও পৌর এলাকায় জরুরি হাম-রুবেলা টিকাদান কার্যক্রম শুরু করেছে সরকার। এ উপলক্ষ্যে আজ ৫ এপ্রিল রবিবার সকালে ময়মনসিংহ সদর উপজেলার চূরখাই ইসলামিয়া সিনিয়র ফাযিল মাদ্রাসা মাঠে জরুরি হাম টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন ময়মনসিংহ সদর-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি, সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ড. ফয়সল আহমেদসহ উপজেলা ও জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং সচেতন সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। সংসদ সদস্য বর্তমান সরকারের এ জনবান্ধব উদ্যোগকে বাস্তবায়নে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, টিকার প্রথম ধাপে ময়মনসিংহ সদর, ত্রিশাল ও ফুলপুর উপজেলায় ৬ থেকে ৫৯ মাস পর্যন্ত সব শিশুকে এ টিকার আওতায় আনা হয়েছে। জেলার ৩ টি উপজেলায় টিকার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৬৫ হাজার ৭৫০ জন শিশু। ৭ দিনের এই টিকাদান ক্যাম্পেইনে টিকা সংগ্রহ রয়েছে ১ লাখ ৭৪ হাজার। এদিকে আজকেও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে নতুন ভর্তি হয়েছে ১৯ শিশু। বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন ৬৩ শিশু

Tag :

Please Share This Post in Your Social Media

ময়মনসিংহে জরুরী হাম টিকাদান ক্যাম্পেইন-২০২৬

Update Time : ০৮:২৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬