০২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভালবাসা রাখি কোথায়? লেখক:মাহমুদুর রহমান (শান্ত)
Reporter Name
- Update Time : ০৮:৪৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
- / ৩২০ Time View

এতো ভালবাসা রাখি কোথায়, ঝলসে যাচ্ছে গা প্রেমের ব্যথায়। তোমার নামের ছায়া মনে, জ্বলছে অন্ধকার রাতের দ্বিপ্রহরে। চোখের পাতায় ঘুম নেই আর, প্রতিটা নিঃশ্বাসে শুধু তোমার চারিধার। চোখে জল, ঠোঁটে হাসি, এই তো প্রেমের নীরব উপহাসি। কেউ বোঝে না বুকের ব্যথা, তোমায় ভুলে থাকাও যে এক যুদ্ধ কঠিনতা। তবু বাঁচি, তবু হাসি, তোমার ভাবনায় কেটে যায় প্রতিটি ক্লান্তি। ভালোবাসা যদি পাপ হয় তবে, আমি পাপী — অনন্ত কালের জন্যে। তবুও চাই, একটুখানি স্পর্শ, তোমার হৃদয়টুকু আমার হোক সর্বস্ব।
Tag :




















