বেনাপোলে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষের মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত
- Update Time : ১১:৩৮:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
- / ১৩৫ Time View

রাহাত হোসেন শার্শা প্রতিনিধি: যশোরের বেনাপোলে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় বেনাপোল হাই স্কুল মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। রঙিন ব্যানার, ফেস্টুন ও ঐতিহ্যবাহী সাজসজ্জায় শোভাযাত্রাটি ছিল চোখে পড়ার মতো। এ সময় ছোট ছোট শিশুদের নিয়ে চিত্রাঙ্কন (চিত্রাঙ্গন) অনুষ্ঠানেরও আয়োজন করা হয়, যা উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে। মঙ্গল শোভাযাত্রা শেষে বাঙালির ঐতিহ্যবাহী খাবার পান্তা ভাত, আলু ভর্তা, বেগুন ভর্তা ও মাছ ভাজি পরিবেশন করা হয়, যা উৎসবের আমেজকে আরও বাড়িয়ে তোলে। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে বেনাপোল সরগম সংগীত একাডেমী, আলোকিত নারী ও সৃজন শিখা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোস্তাফিজ জোহা সেলিম। এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সহ-সভাপতি আতিকুজ্জামান সনি, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার সাহেব আলী, পুটখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের খান, শার্শা উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক শহীদ আলী, বেনাপোল পৌর যুবদলের সদস্য সচিব রাহানুজ্জামান দিপু, আলোকিত নারীর যুগ্ম সম্পাদক আজিজুর রহমান (সাংবাদিক), সাংবাদিক আরশাফ আলী এবং সৃজন শিখার সভাপতি জয়সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। আয়োজকরা জানান, বাংলা নববর্ষের এই আয়োজন বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার একটি প্রচেষ্টা। অংশগ্রহণকারীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি ছিল অত্যন্ত প্রাণবন্ত ও আনন্দঘন।






















