১১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোলে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার

 খোরশেদ আলম, শার্শা ( যশোর) সংবাদদাতা :
  • Update Time : ০৯:৩২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ৬ Time View

যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশ পৃথক স্থানে বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন: ১| মো: রুস্তম (৩৯), পিতা: মো: দুইরাশ, সাং: শিকড়ী বটতলা, থানা: বেনাপোল পোর্ট, জেলা: যশোর। (মামলা নং: GR-১১২/২৩)।  ২| মো: মনছুর আলী, পিতা: মৃত খলিলুর রহমান, সাং: দিঘীরপাড়, থানা: বেনাপোল পোর্ট, জেলা: যশোর। (মামলা নং: SC-১১১/১৮) পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, “গ্রেপ্তারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল। তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। পুলিশি অভিযানে তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

বেনাপোলে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার

Update Time : ০৯:৩২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬