০১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোলে আলীকদর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন, চ্যাম্পিয়ন বেনাপোল ইউনিয়ন

 মোস্তাফিজুর রহমান: বিশেষ প্রতিনিধি
  • Update Time : ১১:৪৬:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • / ১৩ Time View

, যশোরের শার্শা উপজেলার বেনাপোলে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সাবেক সংসদ সদস্য আলীকদর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট। গত ১৭ এপ্রিল শুরু হওয়া এ টুর্নামেন্টে উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা অংশগ্রহণ করে। শনিবার (১৮ এপ্রিল) বিকাল ৪টায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় বেনাপোল ইউনিয়ন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী পুটখালী ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল ম্যাচ ঘিরে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন। সভাপতিত্ব করেন বেনাপোল বি.কে.এস-এর সভাপতি মোস্তাফিজুজ্জোহা সেলিম এবং সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব রাহানুজ্জামান দিপু। টুর্নামেন্টটির উদ্ভাবক ছিলেন সাবেক এমপি আলীকদরের পুত্র ইকরামুল কদর বাবলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সহ-সভাপতি আতিকুজ্জামান সনি, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান এবং পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু। খেলা শেষে বিজয়ী ও রানার-আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরো আয়োজনটি স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ আরও বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Tag :

Please Share This Post in Your Social Media

বেনাপোলে আলীকদর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন, চ্যাম্পিয়ন বেনাপোল ইউনিয়ন

Update Time : ১১:৪৬:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬