বেনাপোলে FC ফুটবল উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- Update Time : ০৯:০৭:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
- / ১০০ Time View

মোস্তাফিজুর রহমান, বিশেষ প্রতিনিধি: যশোরের বেনাপোল পৌরসভায় সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে FC ফুটবলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) বেনাপোল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী, ক্রীড়াপ্রেমী ও স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। আয়োজকরা জানান, পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরা, পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জোরদার করা এবং সমাজে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, ৩ নম্বর ওয়ার্ড কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ রিপন হোসেন, বেনাপোল পৌর শ্রমিক দলের সভাপতি পদপ্রার্থী শামসুজ্জামান, সাংবাদিক মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় যুবসমাজের সক্রিয় সদস্য রানা, বাপ্পি, আলমগীর, হাসান, নুর আলম, খালেক, দুলাল, রিয়াদ ও নূর হোসেনসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ইফতার মাহফিলের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং এলাকার কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। উপস্থিত বক্তারা বলেন, খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ড তরুণ সমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। FC ফুটবলের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সবাই একসঙ্গে ইফতার গ্রহণ করেন, যা অংশগ্রহণকারীদের মাঝে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করে তোলে। স্থানীয়রা এ ধরনের আয়োজনকে অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতেও এমন সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।










